| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ০৯:৫৩:৫৭:পূর্বাহ্ন  |  ১২৮১৩২৯ বার পঠিত
কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় ভিটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভেলারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে বাঁশবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।  মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরনে ছিল হাফশার্ট ও লুঙ্গি। লুঙ্গির মোচড় থেকে নগদ ৪৯ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪