| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতকানিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ০৫:৪৩:০২:পূর্বাহ্ন  |  ২৬২৮৩৯৭ বার পঠিত
সাতকানিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ছবির ক্যাপশন: গ্রেপ্তার মো. রিয়াজ উদ্দিন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কেঁওচিয়া ইউনিয়ন এলাকা থেকে এক ব্যক্তিকে প্রাইভেটকারের ভেতর থেকে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে খুনি বটতল এলাকা থেকে মো. রিয়াজ উদ্দিন (৩৬) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারী থানার ফতেয়াবাদ এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসা গেটের পশ্চিম পাশে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় গাড়ির পেছনে বসা যাত্রী মো. রিয়াজ উদ্দিনের কাছ থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

রিপোটার্স ২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪