| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১৩:২২:২৩:অপরাহ্ন  |  ১২৮১০৮৬ বার পঠিত
গাইবান্ধায় সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু
ছবির ক্যাপশন: সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা কেন্দ্রীয় কারাগারের আবু বক্কর সিদ্দিক (৭০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া কয়েদি আবু বক্কর সিদ্দিকের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি কঞ্চিপাড়া ইউনিয়নে পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা। 

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে নিহত আবু বক্কর সিদ্দিক নানা অসুস্থতায় ভুগছিলেন। গোবিন্দগঞ্জ বিএনপির কার্যালয় ভাংচুর ও হামলার আসামি ছিলেন তিনি। গত ১ সেপ্টেম্বর পুলিশ তাকে আটক করেন।

জেল সুপার আনোয়ার হোসেন জানান, নিহত আবু বক্কর সিদ্দিক ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

এছাড়া বার্ধক্যজনিত কারণে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি। গত ২ সেপ্টেম্বর জেলা কেন্দ্রীয় কারাগারে আসেন তিনি। 

কারাগারে অবস্থানকালে নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ করতেন তিনি। সোমবার রাতে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপোটার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪