| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১৫:৪২:৩১:অপরাহ্ন  |  ১২৮২৩১৬ বার পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
ছবির ক্যাপশন: প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম : কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল হক (৩৪) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।  রোববার রাত ১০টার দিকে উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের খোঁয়াজখামার এলাকার মোতালেব আলীর ছেলে।

জানা গেছে, আসাদুল হক কয়েক বছর ধরে চৌমহনী বাজারে ওয়েল্ডিংয়ের ব্যবসা করে আসছেন।  রোববার রাতে তার দোকানে কাজ করার সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য্ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা  করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪