| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে রান্নাঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ১৫:৫৭:৪১:অপরাহ্ন  |  ১৭০২২৭৯ বার পঠিত
কুড়িগ্রামে রান্নাঘর থেকে  বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে সাহেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার রামদাস ধনিরাম এলাকার শহরের বিজ্ঞান প্রযুক্তি কলেজের সামনে নিজবাড়ির রান্না ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার নুরুজ্জামান মিয়ার স্ত্রী এবং সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে, প্রতিদিনের মত সাহেরা বেগম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার ছোট ছেলে আলম মিয়ার স্ত্রী রান্না ঘরে গিয়ে শাশুড়ি সাহেরা বেগমের গলাকাটা লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

নিহতের বড় ছেলে সাখাওয়াত হোসেন বাবু জানান, সকালে ছোট ভাইয়ের স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি মা গলাকাটা অবস্থায় মাটিয়ে পড়ে আছে। পরে কাছে গিয়ে দেখি মারা গেছে। তার মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানান তিনি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪