| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতালোভীরা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে: চরমোনাই পীর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১৫:৫২:২১:অপরাহ্ন  |  ১৬৯৯১৭৭ বার পঠিত
ক্ষমতালোভীরা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে: চরমোনাই পীর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

মাদারীপুর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একশ্রেণীর ক্ষমতালোভী আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তারা বলে আমরা নাকি নির্বাচন চাই না বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই এটি সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণসমাবেশ ও মিছিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, আমরা চাই নির্বাচন কালকেই হোক তবে আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ডিসেম্বর বা ফেব্রুয়ারি নয়, সঠিক পরিবেশ তৈরি হলেই নির্বাচন দেওয়া হোক।

তিনি আরও বলেন, বিএনপি বলছে ক্ষমতায় এলে তারা দুই বছরের মধ্যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেবে। কিন্তু এখনই কেন দেওয়া হচ্ছে না? এ থেকে প্রমাণ হয় তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশে যদি প্রকৃত রাষ্ট্রীয় বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে ভারত তা চাইবে না। কারণ এতে ভারত বাংলাদেশকে গোলামী শৃঙ্খলে আবদ্ধ রাখতে পারবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ফরিদপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম এবং যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪