| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে পূজা মন্ডপের শেষ সময়ে তড়িঘড়ি করে চলছে প্রস্তুতির কাজ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১৩:১৩:২৭:অপরাহ্ন  |  ১২৭৬২১৩ বার পঠিত
রংপুরে পূজা মন্ডপের শেষ সময়ে তড়িঘড়ি করে চলছে প্রস্তুতির কাজ
ছবির ক্যাপশন: পূজা মন্ডপের শেষ সময়ে তড়িঘড়ি করে চলছে প্রস্তুতির কাজ

রংপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রংপুরের সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে এখনো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির তাড়াহুড়া। প্রতিমা সাজানো, রং তুলি দিয়ে শেষ আঁচড়, লাইটিং, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজক ও শিল্পীরা।

বৃহস্পতিবার( ২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় রংপুর নগরীর কালীমন্দির ও গুপ্তপাড়া মন্দিরে সরোজমিনে গিয়ে  দেখা যায় শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন পুরোহিতসহ মন্দির কমিটির দায়িত্ব ব্যক্তিরা।

রংপুর নগরীর গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে গিয়ে দেখা যায়, শিল্পীরা দিনরাত কাজ করছেন প্রতিমায় রঙ তুলির টান টেনে দেবী দুর্গা ও অন্যান্য দেবদেবীর আকৃতি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে। পাশাপাশি মণ্ডপ সাজানো ও আলোকসজ্জার কাজে স্বেচ্ছাসেবকরাও সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন। অনেক মণ্ডপে আবার শেষ সময়ে এসে বাড়তি আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা ও আলোকসজ্জার বিশেষ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গুপ্তপাড়ার মন্দিরের আয়োজক জানান, ইতিমধ্যে ডেকোরেশন শেষের পথে, দেওয়াল এবং  মন্দিরের রংয়ের কাজ চলমান রয়েছে। গত ৪ দিন থেকে রংয়ের কাজ চলছে আরো ২ দিন সময়  লাগবে বলে জানিয়েছে রং মিস্ত্রিরা। তবে আলোকসজ্জা কাজ এখনো শুরু করা হয়নি কাল থেকে মরিচবাতি এবং লাইটিং এর কাজ শুরু করা হবে। গত বছরে তুলনায় এবার আলোর সজ্জা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন। 

রংপুরে ঐতিহ্যবাহী কালী মন্দিরের হিন্দু সম্প্রদায়ের আরাধনার এক বিশেষ নাম। কালীমন্দিরের পুরোহিত জানান রংয়ের কাজ শেষ হয়েছে শুধু আলোকসজ্জা ও শাড়ি  পরিধানের কাজ বাকি রয়েছে। তবে দুর্গাপূজা শুরু হওয়ার আগে দর্শনার্থীদের ভিড়ের জন্য  মন্দিরের দেব-দেবীকে ঢেকে রাখা হয়েছে।  যেটুকু কাজ বাকি রয়েছে কালকের মধ্যে শেষ হবে এবং আলোকসজ্জার কাজটুকু  রাতে করে শেষ করা হবে। 

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪