| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৩৮১৩১১ বার পঠিত
সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও
ছবির ক্যাপশন: সাম্য হত্যার জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাবি শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে তারা ফিরে যান।


শুক্রবার (১৬ মে) দুপুরে থানার সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সাম্য হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।


বেলা ১২টার আগে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করেন।


শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, শিক্ষার্থীরা থানায় এসে তাদের দাবি তুলে ধরেন।


তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টি বুঝিয়েছি। তারা আমাদের আশ্বাস পেয়ে ফিরে গেছেন।


তিনি আরও বলেন, ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে, যা সবার সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। তবে আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি যে জড়িতদের গ্রেপ্তারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪