| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই, আহত ৩

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ০০:০৯:০৫:পূর্বাহ্ন  |  ৯০৪ বার পঠিত
টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই, আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩ জন আহত হয়।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি মহাসড়কের  পৌলি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালের সাথে ধাক্কা লাগে।

এসময় বাসের সামনে থাকা সুপারভাইজার এবং অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অন্তত ৩ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

​রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪