| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশকে চ্যালেঞ্জ দিতে পারে আফগানিস্তান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:০২:২২:অপরাহ্ন  |  ১৭২৩৪১৬ বার পঠিত
বাংলাদেশকে চ্যালেঞ্জ দিতে পারে আফগানিস্তান
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ হয়ে মাত্র ১২৪ রানে থেমে যায় বাংলাদেশ ক্রিকেট দল, ফলে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয়।

তবে হতাশার রাত কাটতেই দলের ব্যস্ততা থেমে নেই। আগেই ঠিক করা হয়েছিল, এশিয়া কাপ শেষ হতেই সংযুক্ত আরব আমিরাত-এ শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ অক্টোবর, পরের ম্যাচগুলো ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, বাকি দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপ থেকে গ্রুপপর্বে বিদায় নেওয়া আফগানিস্তান বাংলাদেশকে চ্যালেঞ্জ দিতে পারে। বিশেষ করে রশিদ খান, মুজিবুর রহমানদের স্পিন হবে বড় হুমকি। ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে ব্যাটারদের দায়িত্বশীলতা অপরিহার্য।

ফাইনালের স্বপ্ন হাতছাড়া হলেও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ বাংলাদেশের জন্য পুনর্গঠনের সুযোগ। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে লড়াকু মানসিকতায় ফিরলেই আস্থা ফিরে পাবে টাইগাররা।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪