| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীতে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:২৫:৫৫:অপরাহ্ন  |  ১২৭৩৮০৩ বার পঠিত
নীলফামারীতে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি: জুলাই সনদের ভিত্তিতে ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। শুক্রবার সকাল ১০টায় নীলফামারী ডিসি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নীলফামারী ১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী ২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, নীলফামারী শহর আমীর আনোয়ারুল ইসলাম ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টুসহ প্রমুখ।

বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ট, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার হতে হবে।   সৈরাচারের দোশর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

সমাবেশ শেষে ডিসি মোড় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি ডিসি মোড় থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নীলফামারী বড় বাজারে গিয়ে শেষ হয়।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪