| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইপিএল খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১৭১৪৩১ বার পঠিত
আইপিএল খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ
ছবির ক্যাপশন: আইপিএল খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ

স্টাফ রিপোর্টার:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজ। গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) জটিলতায় মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা উড়ে গেছে।


বিরতির পর আইপিএল আবারো শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকে। তবে দিল্লির প্রথম ম্যাচ আগামী ১৮ মে। সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার এনওসি পেয়েছেন এই বাঁহাতি পেসার।


আজ (১৬ মে) এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে, জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’


আইপিএলের জন্য মুস্তাফিজকে ছাড়লেও আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলবেন এই পেসার। তবে এক ম্যাচ খেলেই ভারতের উদ্দেশে রওনা দেবেন। অর্থাৎ, সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ।


বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে পাচ্ছে বাংলাদেশ।’


উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪