| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না লিটনের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ০৮:৩০:৫১:পূর্বাহ্ন  |  ১৭১৮০৫৭ বার পঠিত
আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না লিটনের
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

পাঁজরের চোটের কারণে এশিয়া কাপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। এবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা হচ্ছে না। ৩-৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র।

জানা গেছে, লিটনের সেরে উঠতে ৩ থেকে ৪ সপ্তাহ লাগবে। যে কারণে আফগান সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। লিটনের বদলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক। এর আগে তার অনুপস্থিতিতে প্রথমবার এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও অনিক নেতৃত্ব দিয়েছেন।  

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।

সুপার ফোরে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হলেও, দুই ফরম্যাটের আসন্ন সিরিজের কারণে এখনই তাদের দেশে ফেরা হচ্ছে না। লিটনের টি-টোয়েন্টি সিরিজে খেলা শেষ হওয়ার পাশাপাশি ওয়ানডেতেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এশিয়া কাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। রশিদ খানরা গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও সুপার ফোরে জায়গা করে নিয়ে ফাইনালের স্বপ্নও দেখাচ্ছিল বাংলাদেশ। 


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪