| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘ দপ্তরের সামনে বিএনপি ও আওয়ামী লীগের হট্টগোল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ০৪:৪৪:৪৫:পূর্বাহ্ন  |  ১৯৮৪২৬৪ বার পঠিত
জাতিসংঘ দপ্তরের সামনে বিএনপি ও আওয়ামী লীগের হট্টগোল
ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। নিউইয়র্ক সময় শুক্রবার।

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। নিউইয়র্ক সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে সেখানে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা উপস্থিত হয়েছিলেন।

জাতিসংঘ সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে বিএনপি এবং আওয়ামী লীগ অবস্থান নেয়। তাঁদের দুই পক্ষের মাঝামাঝি জায়গায় ইসরায়েলবিরোধী মিছিল চলছিল। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ এভাবে কর্মসূচির অনুমোদন দেয়।

ভার্জিনিয়া স্টেট প্রত্যক্ষদর্শী কনটেন্ট ক্রিয়েটর পঙ্কজ তালুকদার প্রথম আলোকে বলেন, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল ছবি দেওয়া ডাস্টবিন নিয়ে উপস্থিত হন।

এ সময় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা তাঁকে মারধর করেন। পরে তিনি সেখান থেকে চলে যান।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা আওয়ামী লীগের ওই নেতাকে নিয়ে যান। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি।

জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর করার পর বিএনপির কর্মী গ্রেপ্তার

এর এক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষুব্ধ কয়েকজন নেতা-কর্মী বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে হেনস্তা করেন। বিক্ষুব্ধরা ‘ভুয়া ভুয়া’ বলে আনোয়ার হোসেনকে সেখান থেকে সরিয়ে দেন। পরে পুলিশ এসে বিএনপি নেতা-কর্মীদের সরিয়ে দেয়।

বেলা আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রিয়াজ রহমান হোসাইন। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪