| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি নির্বাচনে মনোনয়ন নিলেন তামিম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১২:২৬:৪১:অপরাহ্ন  |  ১৭১৯৩১৩ বার পঠিত
বিসিবি নির্বাচনে মনোনয়ন নিলেন তামিম
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়বেন। শনিবার (২৭সেপ্টেম্বর) দুপুরে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি।

তবে সরাসরি উপস্থিত ছিলেন না তামিম। তার হয়ে রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান মনোনয়ন ফর্ম নেন। তামিম ছাড়াও এদিন আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।

দিনের শুরুতে ক্যাটাগরি-বি থেকে পরিচালক পদে ফর্ম সংগ্রহ করেন ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম। ক্যাটাগরি-সি থেকে মনোনয়ন নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল।

বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে।

জেলা ও বিভাগীয় ক্যাটাগরি : এখানে ৭১ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন।

ক্লাব ক্যাটাগরি : এই ক্যাটাগরির ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।

বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি : মোট ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দুইজন পরিচালক মনোনীত হবেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪