| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১৪:৩০:২৫:অপরাহ্ন  |  ১২৬৭৭২৪ বার পঠিত
কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আসন্ন দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

সোনাহাট কাস্টমস ক্লিয়াারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্টস অ্যাসোসিয়শনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে ২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত দুর্গোৎসব উপলক্ষে বন্দর কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যক্রম চালু হবে না। ফলে কার্যত ৭ দিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়। এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪ অক্টোবর শনিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪