| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম ৩ আসনে আব্দুল খালেকের গণসংযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ১২:০০:১৮:অপরাহ্ন  |  ১২৬৪৩৩১ বার পঠিত
কুড়িগ্রাম ৩ আসনে আব্দুল খালেকের গণসংযোগ
ছবির ক্যাপশন: কুড়িগ্রাম ৩ আসনে আব্দুল খালেকের গণসংযোগ

স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম: কুড়িগ্রাম ৩ আসনে বিএনপি'র সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম ও আব্দুল খালেকের নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে। 

তিনি উলিপুর উপজেলার ১৩ টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, বিএনপি'র প্রাথমিক সদস্য সংগ্রহ ও  নবায়ন কার্যক্রম পাশাপাশি  নির্বাচনী জনসংযোগ করছেন। এরই অংশ হিসেবে তিনি গতকাল শনিবার দিনব্যাপী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নদীবেষ্টিত এলাকা বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট মুসল্লীপাড়া ঈদগাহ মাঠে বিএনপি প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। 

উদ্বোধন  অনুষ্ঠানে বেগমগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আশেক নূর মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ ও উলিপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা আব্দুল খালেক, বিশেষ অতিথি বুড়া বুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল ও উলিপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান নূরে-চ্ছাবা স্টার প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন  কার্যক্রম শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল খালেক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক বছর আগেই জাতীয় প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। এখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌছে দেওয়ার জন্য আমরা লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

 উলিপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল খালেক আরো বলেন, এই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি ওয়ার্ড উপজেলা এবং জেলার প্রতিটি ইউনিটে তা ছড়িয়ে দেওয়ার আহবান জানান। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় রাজনৈতিক ও বিএনপির ভার ভক্ত চেয়ারম্যান তারেক রহমানেররাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এর জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,তাহলে দেশ ও জাতি মঙ্গল হবে। তিনি জোর দিয়ে বলেন বিএনপির এই সদস্য সংগ্রহ শুধু কাগজ-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না মানুষের হৃদয়ে বিএনপি'র বার্তা পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, এর জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলেই দেশ ও জাতির মঙ্গল হবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপির এই সদস্য সংগ্রহ শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, মানুষের হৃদয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪