| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৪:৩৮:০৯:পূর্বাহ্ন  |  ১৯৭৫৫১৮ বার পঠিত
জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :আজ সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 

‎তিনি জানান, গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে। ‎

এর আগে গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় পার্টির এখন তিনটি অংশ। একটি অংশের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আরেক অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। অপর অংশের চেয়ারম্যান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশীদ।এর মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এর মধ্যে তিন খণ্ডে বিভক্ত এই দল নির্বাচনী প্রতীক লাঙ্গল নিয়ে টানাটানি শুরু করেছে।

এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪