| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু আজ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ০৫:১২:৩১:পূর্বাহ্ন  |  ১৭০৫৫১৭ বার পঠিত
নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু আজ
ছবির ক্যাপশন: নারী ওয়ানডে বিশ্বকাপে আজ মাঠে নামছে ভারত-শ্রীলঙ্কা। ‍ছবি : সংগৃহীত

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মূল আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতের মাটিতে পাকিস্তান ম্যাচ না খেলার কারণে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে লঙ্কানরা। গত আসরের মত এবারের বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা।

গৌহাটিতে আজ ভারত ও শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য দুই দলের।

আট দলকে নিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। ভারত মূল আয়োজক হলেও শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলবে পাকিস্তান। বিশ্বকাপের ভেন্যুগুলো হলো- ভারতের গৌহাটি, ইন্দোর, নাভি মুম্বাই, বিশাখাপত্তম এবং শ্রীলঙ্কার কলম্বো।

২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। এ ছাড়া বাকি পাঁচ দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের খেলার টিকিট পায় বাংলাদেশ ও পাকিস্তান।

লিগ পর্বসহ এবারের বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ২৬ অক্টোবর লিগ পর্বের খেলা শেষ হবে। ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল এবং ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪