| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ০৮:৫৬:৩১:পূর্বাহ্ন  |  ১৬৭৫৩৮১ বার পঠিত
শেরপুর জেলার বিভিন্ন  পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

শেরপুর প্রতিনিধি : শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে শেরপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

(২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শেরপুর সদর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ সমূহ সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

 পুলিশ সুপার পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বানবান ।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)  আফসান আল-আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ  মোঃ সোহেল রানা, ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল আমিন, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব জুবায়দুল আলম, ঝিনাইগাতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪