| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানিরা আসলেই মেধাবী : ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭২২২৩৩ বার পঠিত
পাকিস্তানিরা আসলেই মেধাবী : ট্রাম্প
ছবির ক্যাপশন: ডোনাল্ড ট্রাম্প

রিপোর্টার্স ইন্টান্যাশনাল ডেস্ক :

পাকিস্তানে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে খুব একটা বাণিজ্য করে না, অথচ তাদের দারুণ সম্ভাবনা আছে।

ট্রাম্প বলেছেন, পাকিস্তানিরা ব্রিলিয়ান্ট (মেধাবী) এবং অসাধারণ সব পণ্য তৈরি করে। তিনি আরও বলেন, আমি সেখানে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি— যা আপনারা বিশ্বাসই করবেন না।

ট্রাম্প বলেন, তারা পাকিস্তানি ব্রিলিয়ান্ট মানুষ। তারা অসাধারণ সব জিনিস তৈরি করে। কিন্তু আমরা তাদের সঙ্গে খুব কম বাণিজ্য করি।

পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের ভূমিকা নিয়ে তিনি বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে দারুণ আলোচনা করেছি। জানেন তো, এটা দু’পক্ষের ব্যাপার। ভারতের সঙ্গে আমি আত্মবিশ্বাসী ছিলাম, আর পাকিস্তানের সঙ্গেও আমি বাণিজ্য নিয়ে কথা বলেছি। তারা খুব আগ্রহী।

তিনি আরও বলেন, আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী। আমি যুদ্ধ থামিয়েছি, যা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াতে পারত। তারা খুব কাছাকাছি চলে গিয়েছিল। এখন সবাই খুশি।

ট্রাম্প জানান, তিনি তার টিমকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সঙ্গে দ্রুত বাণিজ্য শুরু করতে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪