| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরের মাদারগঞ্জে কৃষকের গোয়াল ঘরে আগুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ১০:৫০:৫৯:পূর্বাহ্ন  |  ১৬৭৩৪০৫ বার পঠিত
জামালপুরের মাদারগঞ্জে কৃষকের গোয়াল ঘরে আগুন
ছবির ক্যাপশন: পুড়ে যাওয়া গোয়ালঘর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষকের গোয়াল ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পাগলেরগড় এলাকায় এই ঘটনা ঘটে ।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান ভূক্তভোগি চটকু মিয়া (৬০)। স্ত্রী মর্জিনা বেগম ((৪০) জানান, একই গ্রামের প্রতিপক্ষ মামরুল মিয়া (৩৫) গংদরা এই ঘটনা ঘটিয়েছে। 

তারা বলেন, মধ্যরাতে অগ্নিসংযোগ করে আমাদের ঘরের পাশ দিয়ে দৌড়ে যাওয়ার সময় তাদের শব্দে ঘুম ভাঙ্গে। ঘর থেকে বের হয়েই দেখি আমার গোয়াল ঘরে আগুন দেখতে পাই । আগুনে তিনটি গরু একটি ছাগল পুড়ে যায়। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। 

প্রতিবেশি শাহ আলম এবং আনন্দ মিয়া  জানান, ‘আগুনের লেলিহান শিখা দেখে আমরা ঘর থেকে বের হয়ে দেখি মামরুল, রফিকুল ইসলাম ও নাহিদ ইসলামকে দৌড়ে যেতে দেখিছি।’ অভিযুক্ত মামরুলকে বাড়িতে পাওয়া যায়নি। 

তবে রফিকুল ইসলাম জানান, তাদের অভিযোগ মিথ্যা। ঘটনার সময় তিনি  শ্বশুরবাড়িতে ছিলেন বলে জানান।’

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ‘রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪