| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উলিপুরে পূজা মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ০৮:২৬:৫৮:পূর্বাহ্ন  |  ১২৪৭৫৭২ বার পঠিত
উলিপুরে পূজা মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান
ছবির ক্যাপশন: পূজা মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১২ টি পূজা মন্ডপের মধ্য  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১০৭টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর থেকে (২ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব অনুদান তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), উলিপুর উপজেলার কৃতি সন্তান ও উলিপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. আব্দুল খালেক।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা, স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সুধীজন।

অনুদান বিতরণকালে আব্দুল খালেক বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে একটি মহল ভারতীয় মদদে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল এবং থাকবে।”

অনুদান গ্রহণের সময় পূজা উদযাপন পরিষদের নেতারা বিএনপি পরিবারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪