হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি: হালুয়াঘাটে গারো ছাত্রী ধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেলে গারো জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে আলোচনায় মিলিত হন ।
এ বৈঠকে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান উপস্থিত থেকে উদ্ভূত পরিস্থিতিতে আসামী গ্রেফতার, মামলা, মেডিকেল টেস্টসহ গৃহীত পদক্ষেপ উল্লেখ করেন। এসময় উপস্থিত গারো নেতৃবৃন্দ আসামী গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠু বিচার দাবি করেন । বৈঠকে এমরান সালেহ প্রিন্স এই ধর্ষণ কান্ডের সুষ্ঠু বিচার কামনা করে বলেন বিচার না হলে তিনি আন্দোলন গড়ে তুলতে দ্বিধা করবেন না।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল ,পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব্ হালুয়াঘাটের চেয়ারম্যান সুভ্রত রেমা, সাধারণ সম্পাদক লিও চিরান ,ধোবাউড়ার চেয়ারম্যান সামুয়েল চিরান ,গারো সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি অপুর্ব ম্রং , পলাশ রিচিল ,নিউটন রেমা ,বীরমুক্তিযোদ্ধা সুশীল ঘাগড়া ,নারী নেত্রী এডভোকেট শুভ্রা পান্থ্রা ,গারো ছাত্র ইউনিয়ন নেতা সতিত্ব চিরান , গারো ছাত্র সংসদ নেতা থেংশু কুবি বক্তব্য রাখেন ।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা