| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে: সারজিস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১৯:৫৮:৫১:অপরাহ্ন  |  ১২৩৪৯৪৫ বার পঠিত
আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে: সারজিস
ছবির ক্যাপশন: আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে: সারজিস

ঠাকুরগাঁও প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সারজিস সাংবাদিকদের এ কথা বলেন।

এনসিপির মুখ্য সংগঠক অভিযোগ করেন, আওয়ামী লীগকে স্বৈরাচার প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি সাধু সাজলে বাংলাদেশের মানুষ সেটি মেনে নেবে না। দলটির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।শাপলা প্রতীকের বিষয়ে সারজিস জানান, এনসিপির প্রতীক যদি হয় তাহলে সেটি শাপলাই হবে। এ শাপলা প্রতীক দিয়েই আগামী নির্বাচনে তারা অংশ নিতে চান। যদি নির্বাচন কমিশন এটি নিয়ে তাদের স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে তাহলে এনসিপি তা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, আমরা মনে করি পিআর উচ্চকক্ষে প্রসঙ্গিক। কিন্তু এ মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে পিআর হওয়ার মতো অবস্থা নেই।

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ দলটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪