| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১০:৫০:৪৯:পূর্বাহ্ন  |  ১২৩৪৪৬৫ বার পঠিত
কুড়িগ্রামে বিএনপি আয়োজিত  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে আজ শনিবার(৪ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। এই মেডিকেল ক্যাম্পে ইউনিয়নের প্রায় এক হাজার রোগী স্বাস্খ্য সেবা নেয়। দুঃস্খ মানুষদের চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধ বিতরণ করা হয়। 

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের অংশ হিসেবে সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প।’

তিনি আরো জানান, ‘বিএনপি সর্বদা সাধারণ জনগণের পাশে ছিল, এখনো আছে ভবিষ্যতেও থাকবে।

সমাজের অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে চিকিৎসা সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত আছি।’

উল্লেখ্য গতকাল জেলার বিভিন্ন এলাকায় ৪টি ও আজ ৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। 

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪