| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টা ও ওসিকে হুমকি,থানায় জিডি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ০৯:২১:১৫:পূর্বাহ্ন  |  ২০৪৭৯৩৫ বার পঠিত
প্রধান উপদেষ্টা ও ওসিকে হুমকি,থানায় জিডি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ওসি বাদী হয়ে জাজিরা  থানায় একটি সাধারণ ডায়েরি  করেছেন।

স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী বিদেশি একটি নম্বর থেকে কল করে এই হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করেন ওসি মাইনুল ইসলাম।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিথুন ঢালী জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী গতকাল শুক্রবার দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে কল করে তাঁকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন।

ওসি মাইনুল ইসলাম বলেন, মিথুন ঢালীর বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। তাঁদের পরামর্শে একটি জিডি করা হয়েছে।


রিপোর্টার্স২৪ # এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪