| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৭:৫৪:০৮:পূর্বাহ্ন  |  ২৫৪৫৬৪৩ বার পঠিত
কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক
ছবির ক্যাপশন: বিজিবির অভিযানে প্রায় ৬৮ ল্খ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির বিশেষ অভিযানে প্রচুর ভারতীয় চোরাচালানি  মালামাল আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৮ লাথ টাকা। এর আগে একই দিন রাতে এসব ভারতীয় মালামাল আটক করে বিজিবি। বুধবার (৮ অক্টোবর) দুপুরে  কুড়িগ্রাম ২২ বিজিবি ’ব্যাটালিয়ন এই তথ্য জানায়

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরু আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, ‘কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবি চোরাচালান পণ্য আটকের বিষয়ে সীমান্তে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪