| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নগদ পরিচালনায় স্বতন্ত্র বোর্ড গঠন করবে সরকার

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  982994 বার পঠিত
নগদ পরিচালনায় স্বতন্ত্র বোর্ড গঠন করবে সরকার
ছবির ক্যাপশন: নগদ পরিচালনায় স্বতন্ত্র বোর্ড গঠন করবে সরকার

স্টাফ রিপোর্টার:

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ পরিচালনায় স্বতন্ত্র বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (১৮ মে) সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।


অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘গত সরকারের আমলে নগদে যত অনিয়ম যা হয়েছে, ইতোমধ্যে তা বের করা হয়েছে।


এর মধ্যে হঠাৎ করে আরেকটা পক্ষ ঢুকে নগদের নিয়ন্ত্রণ নিয়েছে, যাদের নামে মামলা রয়েছে। তারা কেউ নগদে ঢুকতে পারবে না। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলছে।’


তিনি আরো বলেন, ‘নগদকে পুনর্গঠন করে আলাদা ইন্ডিপেন্ডেন্ট (স্বতন্ত্র) বোর্ডের কাছে দেওয়া হবে। এটা বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগ পরিচালনা করবে না। পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট বোর্ড পরিচালনা করবে।’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪