| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলার দৌলতখানে ভিজিএফ চাল না পেয়ে জেলেদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৫:৫৯:৪৩:পূর্বাহ্ন  |  ২৫৪৪৬২৪ বার পঠিত
ভোলার দৌলতখানে ভিজিএফ চাল না পেয়ে জেলেদের মানববন্ধন
ছবির ক্যাপশন: ভিজিএফ চাল না পেয়ে জেলেদের মানববন্ধন

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় চাল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিবন্ধিত জেলেরা। এ সময় তারা কার্ড হাতে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক সরকারি নিবন্ধিত জেলে অংশ নেন।

জেলেদের অভিযোগ, ‘নির্ধারিত সময়ে চাল না পাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত চাল বিতরণের দাবি জানান।’

এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ‘ভিজিএফ চাল বিতরণে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে, তবে খুব শিগগিরই জেলেদের মধ্যে চাল বিতরণ সম্পন্ন করা হবে।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪