| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীতে ১০ কলেজের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১৩:০৪:০৩:অপরাহ্ন  |  ১১৮২৬১০ বার পঠিত
নীলফামারীতে ১০ কলেজের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি
ছবির ক্যাপশন: ফাইল ছবি

নীলফামারী প্রতিনিধি: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী জেলার ১০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। 

বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবিষয়ে দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম জানান, ‘বোর্ডের অধীনে ৪৩টি কলেজের ১৮২ জন শিক্ষার্থীর কেউ পাস করেনি। তার মধ্যে নীলফামারীতে রয়েছে ১০টি কলেজের ৪০ জন। এছাড়া নীলফামারীর একটি কলেজের ৪জন শিক্ষার্থী ফরম ফিলাপ করলেও পরিক্ষায় অংশগ্রহণ না করে অনুপস্থিত ছিল। ফলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শূন্য।’

শুন্য পাসের হার কলেজগুলো হলো নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজের মানবিক বিভাগের ১জন, সৈয়দপুর উপজেলার সাতপাই স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ১জন, কিশোরীগঞ্জ উপজেলার নয়নখাল স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ৫জন,জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ১৫ জন, একই উপজেলার চেওড়াডাঙ্গী স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ৬জন, গোলমুন্ডা আদর্শ কলেজের মনবিক বিভাগের ৩জন,ডিমলা উপজেলা জিলা পরিষদ স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ১জন ও মানবিক বিভাগের ১জন, নাউতারা বালিকা স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ৩জন, ডিমলা সীমান্ত কলেজের মানবিক বিভাগের ২জন ও ডিমলা গয়াখড়িবাড়ি মহিলা কলেজের মানবিক বিভাগের ২ জন। এছাড়া ডিমলা আদাবাড়ী স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ৪ জন পরিক্ষার্থী ফরম ফিলাপ করলেও তারা পরীক্ষায় অনুপস্থিত ছিল।

 নীলফামারী জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের সূত্র মতে, ‘এবছর(২০২৫) নীলফামারী জেলা ৯৩ কলেজের ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৭ হাজার ৫২৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৯৮১ জন। শতকরা পাসের হার ৬১.৭৩ শতাংশ।

এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ৬ হাজার ৪৩৬ জনের মধ্যে পাস করে ৪ হাজার ২৪৭ ও ছেলে শিক্ষার্থী ৫ হাজার ৭৫৩ জনের মধ্যে ৩ হাজার ২৭৭ জন।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪