| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কু‌ড়িগ্রামে পুশইনের সময় বিজিবি'র হাতে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১১:৩১:০৪:পূর্বাহ্ন  |  ১১৭৮৮৪৬ বার পঠিত
কু‌ড়িগ্রামে পুশইনের সময় বিজিবি'র হাতে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের সময় ১১ জন রো‌হিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ১৭ অ‌ক্টোবর সকা‌ল টার দি‌কে তাদের আটক করা হয়।

আটকরা হ‌লেন, রফিউলের পুত্র রবিউল আলম (২০), ইসমাইল হোসেনের স্ত্রী আমেনা বেগম (২৮), পুত্র আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭), কন্যা শাফা (৬), রিফা( ৯),নুর আলমের স্ত্রী রেজিয়া (২১), কন্যা নুর শাহিদা (২)। মৃত আলতাফ হোসেনের পুত্র ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের পুত্র শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ নবী হোসেন (১৫)।

বিজিবি,পুলিশ, ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দি‌কে ভূরুঙ্গামারী উপ‌জেলার বলদিয়া ইউনিয়নের খুটামারা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত রেখা ১০১১ পিলার থেকে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ। এরপর তারা সোনাহাট স্থলবন্দর-কচাকাটাগামী রাস্তার ম‌ধ্যে ঘোরাঘুরি কর‌তে থা‌কেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তা‌দের আটক করে।

সূত্র জানায়, এক বছর পূর্বে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের আসাম রাজ্যে পৌঁছায় তারা। 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, তারা রো‌হিঙ্গা কি না যাচাই বাছাই চল‌ছে। প্রাথমিকভাবে তাদের রোহিঙ্গা বলে মনে হচ্ছে। এ বি‌ষ‌য়ে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকরা যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা মিলছে না। তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪