| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুরুঙ্গামারীতে দুই নারী মাদক কারবারি আটক, উদ্ধার ২২ বোতল ফেন্সিডিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৬:২১:৫৯:পূর্বাহ্ন  |  ১১৭৫৮৯২ বার পঠিত
ভুরুঙ্গামারীতে দুই নারী মাদক কারবারি আটক, উদ্ধার ২২ বোতল ফেন্সিডিল
ছবির ক্যাপশন: ভুরুঙ্গামারীতে দুই নারী মাদক কারবারি আটক, উদ্ধার ২২ বোতল ফেন্সিডিল

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২২ বোতল ফেন্সিডিল সহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে  পুলিশ। আটককৃতরা  হল দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর  এলাকার মোছাম্মত রানী (১৮) এবং নীলা (২২)।  

শুক্রবার  (১৭ অক্টোবর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী বটতলা মোড়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেক আটক করে পুলিশ ।এ সময় ওই দুই নারীকে তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল আল মাহমুদ বলেন, ওই দুই নারীকে আটক করে থানায় নেয়া হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪