| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে “সারের কোনো সংকট নেই :বিএডিসি চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ১৩:৪০:৪৮:অপরাহ্ন  |  ১১৭৫৬১৬ বার পঠিত
দেশে “সারের কোনো সংকট নেই :বিএডিসি চেয়ারম্যান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান রুহুল আমিন খান বলেছেন— দেশে সারের কোনো সংকট নেই। বরং  বিএডিসির গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে।


শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০০ মেট্রিক টন ধারণক্ষমতার আধুনিক বীজ সংরক্ষণাগার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন বিএডিসি চেয়ারম্যান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ-পরিচালক মো. ফারুক হোসেন, ড. এ কে এম মিজানুর রহমান, ড. রিপন সিকদার, মনোয়ার হোসেন, রুহুল আমিন, মো. কামরুজ্জামান, শামছুর রশিদ, শারমিন আক্তার, শারমিন খন্দকারসহ বিএডিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


২০০ মেট্রিক টন ধারণক্ষমতার  আধুনিক প্রযুক্তিনির্ভর এই গুদামে মানসম্মত বীজ সংরক্ষণ ও সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদনে গুণগত পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছেন কৃষক ও কৃষিবিদরা।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪