| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কানাডায় গেলে গ্রেপ্তার হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০৪:১৩:১৯:পূর্বাহ্ন  |  ২১৩৬৬৬৪ বার পঠিত
কানাডায় গেলে গ্রেপ্তার হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ইউরোপের দেশগুলোর পর এবার উত্তর আমেরিকার অন্যতম প্রভাবশালী দেশ কানাডা যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার প্রচারিত ব্লুমবার্গ পডকাস্ট সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। নেতানিয়াহু কানাডায় এলে তাকে গ্রেপ্তার করা হবে।

কার্নি আরও বলেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াটা তার অগ্রাধিকার ছিল। কিন্তু, এটাই শেষ নয়। ইসরায়েলের পাশে শান্তি ও নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে ফিলিস্তিন রাষ্ট্র থাকবে।১৯৪৭ সাল থেকে কানাডা দুই রাষ্ট্র সমাধানের নীতি মেনে চলছে।

এর আগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ডসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।




রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪