| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেট বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০৪:২৭:২২:পূর্বাহ্ন  |  ২১৩৭৫৭৯ বার পঠিত
জেট বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: সরকারি টাকায় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কিনে তোপের মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। পার্লামেন্টের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং সে অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়,  নিজের এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি দু’টি বিলাসবহুল গালফস্ট্রিম জি সেভেন জিরো জিরো জেট বিমান কেনা হয়। দু’টি বিমানের মূল্য হিসেবে পরিশোধ করা হয়েছে মোট ১৭ কোটি ২০ লাখ ডলার।

নিউইয়র্ক টাইমসে এ খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান চাক শুমার সোমবার এক ভিডিওবার্তায় এ ঘটনাকে সরকারি অর্থের ‘যথেচ্ছ অপব্যবহার’ উল্লেখ করে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।

এর আগে সিনেট অধিবেশনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই বিমান দু’টি কেনার ব্যাখ্যা চেয়েছিলেন শুমার। কর্মকর্তারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য কেনা হয়েছে বিমান দু’টি।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪