| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় রাস্তা পাকা করণে এলাকাবাসীর স্বস্তি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১২:২১:৪৭:অপরাহ্ন  |  ১১৫৩৪২৬ বার পঠিত
গাইবান্ধায় রাস্তা পাকা করণে এলাকাবাসীর স্বস্তি

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার কাবিলের বাজার থেকে লেংগা বাজার পর্যন্ত রাস্তা পাকা করণের কাজ প্রায় শেষের পথে। বর্ষাকালে কাঁদা মিশ্রিত রাস্তায় চলাচলে এলাকাবাসীকে পড়তে হতো চরম ভোগান্তিতে। রাস্তা পাকা করণের ফলে তাঁদের মাঝে এখন স্বস্তি ফিরে এসেছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সরেজমিনে রাস্তার পাকা করণের কাজ পরিদর্শন করেন গাইবান্ধা সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী উজ্জল মিয়া। কাজের মান নিয়ে তিনি বলেন, কাজের মান তুলনামূলক অনেক ভালো হয়েছে। স্থায়ীত্বও অনেক ভালো হবে বলেও আশাবাদী তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, সদর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আঃ রাজ্জাক সরকার, প্রকল্পের মাঠ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, ঠিকাদার আঃ মালেক, সেলিম মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইফাদ এর অর্থায়নে প্রায় ২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার টাকা চুক্তি মূল্যে ২৬৫০ মিটারের রাস্তা পাকা করণের দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তাহিথি এন্টারপ্রাইজ। এলজিইডি’র ইঞ্জিনিয়ারদের নিরলসভাবে কাজ করার ফলে সম্পূর্ণরূপে পাকা হওয়ায় স্বপ্ন পূরণ হয় এলাকাবাসীর।

সচেতনমহল বলছেন, সুন্দর পরিকল্পনা ও কাজের বাস্তবায়ন বলে দেয় উন্নয়ন কেমন হয়। এখানকার রাস্তাটি নির্মাণে ভালো মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। আর সরকারি কর্মকর্তারা সঠিক তদারকির মাধ্যমে উন্নয়ন সার্থক করেছেন। নিঃসন্দেহে গাইবান্ধা এলজিইডি প্রশংসার দাবিদার বলেও জানান তারা।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪