| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ০৪:৫২:৪১:পূর্বাহ্ন  |  ১১৪৯৪০০ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে মানববন্ধন
ছবির ক্যাপশন: ফাইল ফটো

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সার ব্যবসায়ীরা। বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পরে সংগঠনের সমন্বয়ক এম.কে.এ. হাবীব সরকার ও সহসমন্বয়ক মো. সিরাজুল ইসলাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

বক্তারা বলেন, খুচরা পর্যায়ে সার বিতরণ বন্ধ হলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সিন্ডিকেট সৃষ্টি হবে। তাঁরা সরকারের কাছে ২৫ অক্টোবরের মধ্যে আইডি কার্ডধারী খুচরা বিক্রেতাদের কার্যক্রম চালু রাখা এবং টিও নিবন্ধন অনুমোদনের দাবি জানান।


রিপোর্টার্স২৪/এসএন 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪