| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, ভর্তি ৮০৩

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৩:৩৬:৩৮:অপরাহ্ন  |  ১৪০৫০৮৫ বার পঠিত
ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, ভর্তি ৮০৩
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫৯।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ৮০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, বরিশাল বিভাগে ১১২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ ও সিলেট বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৬৩ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪