| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিজিটাল আসক্তি দূর করতে কিশোর-কিশোরীদের হাতে বল-ব্যাট তুলে দিলেন ইউএনও

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৬:০৭:৫৫:অপরাহ্ন  |  ১১৪৭১০৭ বার পঠিত
ডিজিটাল আসক্তি দূর করতে কিশোর-কিশোরীদের হাতে বল-ব্যাট তুলে দিলেন ইউএনও

ঠাকুরগাঁও প্রতিনিধি : ডিজিটাল দুনিয়ার হাতছানিতে যখন গ্রামের কিশোর-কিশোরীরা মাঠ ভুলে মোবাইল স্ক্রিনে ডুবে যাচ্ছে, ঠিক তখনই সেই চিত্র পাল্টাতে এক চমৎকার উদ্যোগ নিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম। গ্রামীণ কিশোরদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে তিনি তাদের হাতে তুলে দিয়েছেন খেলার সামগ্রী।

বৃহস্পতিবার ইউএনও তাঁর কার্যালয়ে স্থানীয় গ্রামীণ কিশোরদের একটি দলের কাছে ফুটবল, ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন সরঞ্জামসহ বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

উপহারসামগ্রী পেয়ে কিশোরদের চোখেমুখে ছিল বাঁধভাঙা আনন্দ। ব্যাট-বল হাতে নেড়ে দেখতে দেখতে তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

উপহারপ্রাপ্ত কিশোর ওমর ফারুক তার অনুভূতি প্রকাশ করে জানায়, "ইউএনও স্যারের কাছ থেকে ব্যাট, ফুটবল, ব্যাডমিন্টন—কয়েক ধরনের খেলার জিনিস পেয়ে আমরা খুব খুশি। এখন আর কেউ মোবাইল নিয়ে বসে থাকব না, সবাই মিলে মাঠে যাব।" 

আরেকজন কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, "আগে ফুটবল কেনার টাকা ছিল না। স্যার আমাদের সেই সুযোগ করে দিলেন। এবার খেলা হবে রোজ।"

ক্রীড়াসামগ্রী বিতরণের পর ইউএনও খাইরুল ইসলাম বলেন,"আজকের কিশোররাই আমাদের দেশের ভবিষ্যৎ। কিন্তু মোবাইল গেমিংসহ নানা রকম ডিজিটাল আকর্ষণ তাদের মাঠ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের। খেলাধুলা শুধু একটি বিনোদন নয়, এটি সুস্থ শরীর ও সুন্দর মন তৈরির ভিত্তি।"

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪