| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিতের পর রাশিয়ার পারমাণবিক মহড়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১০:৫৩:০০:পূর্বাহ্ন  |  ২১২৬০৪৫ বার পঠিত
ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিতের পর রাশিয়ার পারমাণবিক মহড়া
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার একদিন পরই রাশিয়া বড় পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে। 

ক্রেমলিনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, বুধবার (২২ অক্টোবর) মহড়ায় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুশীলন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রেও আঘাত করতে সক্ষম। 

গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর জানানো হয়েছিল, তারা শিগগিরই হাঙ্গেরিতে বৈঠক করবেন। তবে সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পরদিন হোয়াইট হাউজ জানায়, এখনই পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনও পরিকল্পনা নেই।

ট্রাম্প বলেছেন, অর্থহীন বৈঠকের সময় আমার হাতে নেই। রাশিয়াও অর্থবহ আলোচনার জন্য প্রস্তুতি দরকার।

ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিতের খবরে ইউরোপীয় প্রতিরক্ষা খাতে শেয়ারমূল্য বেড়ে গেছে। ইউরোপের বেশিরভাগ দেশই কিয়েভের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে সামরিক ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

রিপোর্টার্স২৪/টিআই/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪