| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজ্ঞাপন প্রচারের জের

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল ঘোষণা ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০২:২৬:২৪:পূর্বাহ্ন  |  ২১২৩২১১ বার পঠিত
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল ঘোষণা ট্রাম্পের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক : কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । 

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প অভিযোগ করেছেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, 'কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।'

এই ঘোষণার আগে প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যদিও তিনি ইউএসএমসিএ-এর (USMCA) আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন। 

ইউএসএমসিএ হলো মেক্সিকো এবং কানাডার সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন। ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর খাত-নির্দিষ্ট শুল্কও আরোপ করেছেন, যার মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইলের ওপর আছে ২৫ শতাংশ

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪