| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেকনাফের পাহাড়ে জিম্মি ৪৪ নারী-শিশু উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৩:২৭:৪০:পূর্বাহ্ন  |  ২৪৯৭৩৬৫ বার পঠিত
টেকনাফের পাহাড়ে জিম্মি ৪৪ নারী-শিশু উদ্ধার
ছবির ক্যাপশন: টেকনাফের পাহাড়ে জিম্মি ৪৪ নারী-শিশু উদ্ধার

রিপোর্টার্স২৪ ডেস্ক : টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিম্মি অবস্থায় থাকা ৪৪ নারী ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় টেকনাফের কেরনতলী কোস্ট গার্ড স্টেশনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম- উল- হক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪