| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৮:৩৯:১১:পূর্বাহ্ন  |  ১১৩৮০৯৪ বার পঠিত
কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা জামিল মালিথাকে (৪০) গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬ হাজার টাকা।

আটক জামিল মালিথা ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে। তিনি আলোচিত ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।

আটক জামিলের ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, জামিলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪