| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের হাত কামড়ে আসামি নিয়ে পালালো আওয়ামী লীগকর্মীরা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১৫:২৯:৫০:অপরাহ্ন  |  ১১৩৫০৩২ বার পঠিত
পুলিশের হাত কামড়ে আসামি নিয়ে পালালো আওয়ামী লীগকর্মীরা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার এই ঘটনা ঘটে।

এ ঘটনায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কনেস্টেবল ইয়াছিনসহ পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০–৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ঘটনার পর উত্তর চর সাজাই মন্ডলপাড়া এলাকার রহিম আহম্মেদ (২৫) ও ইয়াকুব আলিকে (২৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ অক্টোবর)  বিকেলে উপজেলার কোদালকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘জুলাই সনদ বাতিল’ সংক্রান্ত পোস্টার টানানো এবং সরকার উৎখাতের উদ্দেশে চর সাজাই মন্ডলপাড়া গ্রামে গোপন বৈঠক চলছিল, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে কিছু নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে;একপর্যায়ে পুলিশ হুমায়ুন কর ছক্কুকে আটক করলেও পরে আওয়ামী লীগ কর্মীরা পুলিশের হাতে কামড় দিয়ে ছুক্কুকে ছিনিয়ে নেয় ।

এ বিষয়ে রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সরকার উৎখাতের পরিকল্পনায় গোপন মিটিংয়ের খবর পেয়ে আমরা সেখানে যাই। পুলিশের উপস্থিতি লক্ষ্য করেই আওয়ামী লীগের নেতাকমীরা ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এক পর্যায়ে আমরা হুমায়ুন করিরকে আটক করি, পরে তারা আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, এ ঘটনায় হামলায় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজিবপুরে টান টান উত্তেজনা বিরাজ করছে। মামলা হওয়ার পর থেকে এলাকা জনশূন্য হয়ে পড়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪