| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে সিএনজি থামিয়ে অস্ত্রের মুখে ছিনতাই, গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৪:০৫:৩০:পূর্বাহ্ন  |  ৩০৯০১৫৩ বার পঠিত
শেরপুরে সিএনজি থামিয়ে অস্ত্রের মুখে ছিনতাই, গ্রেপ্তার ১
ছবির ক্যাপশন: গ্রেপ্তার আব্দুর রহিম

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে প্রকাশ্যে সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আব্দুর রহিম ওরফে হাম্বুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত সোমবার সকালে উপজেলার নন্নী পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ি এলাকার রাজমিস্ত্রি সাগর আলী কাজের সুবাদে শেরপুর থেকে দুটি সিএনজি রিজার্ভ নিয়ে সঙ্গীয় শ্রমিকদের নিয়ে নালিতাবাড়ীর সমশ্চুড়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে নন্নী পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় পৌঁছালে স্থানীয় আব্দুর রহিম ওরফে হাম্বুল, হেলাল উদ্দিন, রবিউল ইসলাম ও সোহেলসহ চারজন দেশীয় অস্ত্রের মুখে সিএনজি থামিয়ে ছিনতাই চালায়। এসময় শ্রমিকদের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পর সাগর আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪