| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৪:১৪:২৯:পূর্বাহ্ন  |  ২০৯৭৯১৫ বার পঠিত
আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর। দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর এই জোটের সদস্যপদ পেল দেশটি। এতে করে জোটটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১১টিতে। রোববার (২৬ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রায় ১৩ লাখ জনসংখ্যার দেশ পূর্ব তিমুর ২০০২ সালে স্বাধীনতা লাভ করে। ২০১১ সালে আসিয়ানের সদস্যপদের জন্য আবেদন করে এবং ২০২২ সালে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায়। অবশেষে ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ পেল দেশটি। 

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় শুরু হয়েছে আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন। এদিনই কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব তিমুরকে সদস্য করার আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।

আসিয়ান জোটের সদস্য দেশগুলো হলো— ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া। আর তাই দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো সম্মেলনের আয়োজক হিসেবে এটি পরিচালনা করছেন। তিন দিনের এ সম্মেলন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

রিপোর্টার্স২৪/টিআই/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪