| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১০:২০:৪০:পূর্বাহ্ন  |  ১১১৯৪৯৫ বার পঠিত
নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
ছবির ক্যাপশন: নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

 এস. এম. সোহেল ইমাম (রাতিন) কুড়িগ্রাম : কুড়িগ্রামের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আনিছুর রহমান (৩৫)-এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার( ২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে  নিহতের পরিবারসহ শত শত নারী -পুরুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘নিহত আনিছুর রহমানের স্ত্রী আরফাতুন নাহার, নিহতের মা মোছা.রাহেলা বেগম, লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক, সহকর্মী শিক্ষক আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম, বজলু মিয়া, সুরুজ্জামানসহ অনেকে।  

বক্তারা বলেন, ‘গত ২০ তারিখ নিখোঁজ হয় লক্ষ্মীকান্ত স্কুলের নৈশ প্রহরী আনিছুর। ২১ তারিখ তার মরদেহ মেলে রংপুরে। তাকে পরিকল্পিতভাবে রংপুরে নিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা।’ 

মানববন্ধনে নিহতরের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে চলতি মাসের ২০ তারিখ রংপুরে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। এই হত্যায় স্কুলের প্রধান শিক্ষক ও অফিস সহকারী জড়িত আছে। এই হত্যাকান্ডে যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষ তাদের ফাঁসি চাই।’

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ জানান, ‘ওই নৈশ প্রহরী তো রংপুরে মারা গেছে। সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এর পরেও ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪