| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অপসারণের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১২:২১:৪৮:অপরাহ্ন  |  ১১১৮১৬৩ বার পঠিত
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অপসারণের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আল মোজাদ্দে দিয়া দ্বীনি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আইয়ুব আলীর বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতি, অনুপস্থিতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী অবিভাবকবৃন্দ। তাকে  অবিলম্বে  অপসারণের দাবিও  করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মাটিয়াল আল মোজাদ্দে দিয়া দ্বীনি দাখিল মাদ্রাসার মূল ফটকের সামনে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগেও ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলীর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার  অভিযোগে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়, তদন্তও হয়। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় ফুঁসে  উঠেছে শিক্ষার্থী অবিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

মানববন্ধনে বক্তব্য দেন, এলাকার সচেতন নাগরিক দুলাল সরকার, আলহাজ্ব হাবিবুর রহমান, নাজমুল হুদা সাগর। শিক্ষার্থী অবিভাবক আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, মিঠু মিয়া, মোস্তফা কামাল প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ‘ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী দায়িত্ব গ্রহণের পর থেকে  নিজের ইচ্ছামত মাদ্রাসা পরিচালনা করেন, বিভিন্ন ভাবে অর্থ আত্মসাৎ করেছেন, নিয়মিত মাদ্রাসায় আসেন না, মাঝেমধ্যে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। 

এবিষয়ে ভারপ্রাপ্ত সুপার মো. আইয়ুব আলীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, ‘উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়ে ছিলো তার তদন্ত হয়েছে আমি ব্যাখ্যাও দিয়েছি, মূলত আমি এখানে  গ্রুপিংয়ের শিকার। ইউএনও ও মাধ্যমিক শিক্ষা অফিসার দু-একদিনের মধ্যে বিষয়টি সমাধান করে দেয়ার কথা, বিষয়টি আমিও সবাইকে অবহিত করেছি এরপরেও মানববন্ধন করার কোন যৌক্তিকতা দেখি না।’

এ বিষয়ে উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ ওয়াহিদ জানান, ‘ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে তার কাছে ব্যাখা চেয়ে চিঠিও দেয়া হয়েছে। আবারও কোন অভিযোগ পেলে গুরুত্বের সাথে তদন্ত  করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’  

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি দেয়া হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪