| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ‘প্রাণ’ কায়মুদ্দীন আর নেই

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১৫:২৯:৪৭:অপরাহ্ন  |  ১১১৭০৬৯ বার পঠিত
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ‘প্রাণ’ কায়মুদ্দীন আর নেই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সকাল মানেই ছিল কায়মুদ্দীনের হাঁকডাক। সংবাদ সম্মেলনের আগে চায়ের কাপ গোনা, অতিথি আসলে চেয়ার সাজানো, কখনো ক্যামেরা তুলে রাখা সবকিছুই তিনি সামলে নিতেন নীরবে। আজ সেই পরিচিত মুখটি নেই। ২৫ বছরের নিবিড় সম্পর্ক, দায়িত্ব আর ভালোবাসার বন্ধন ছিন্ন করে চিরবিদায় নিয়েছেন প্রেস ক্লাবের দপ্তরী মো. কায়মুদ্দীন (৭৫)।

রোববার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার রাতেই প্রেস ক্লাবের কাজের ফাঁকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা জানান, তাঁর ব্রেন স্ট্রোক হয়েছিল। সকালের সূর্য ওঠার আগেই না-ফেরার দেশে পাড়ি জমান এই নীরব কর্মযোদ্ধা।

কায়মুদ্দীন প্রেস ক্লাবের শুধু দপ্তরী নন, ছিলেন এক অনন্য সেবক ও সঙ্গী। সাংবাদিকদের কেউ দেরিতে ফিরলে অপেক্ষা করতেন দরজার পাশে দাঁড়িয়ে। কেউ ব্যস্ত রিপোর্ট লিখছেন—তাঁর পাশে চুপচাপ চা রেখে যেতেন হাসিমুখে।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, “আমরা তাঁকে কর্মচারী হিসেবে নয়, পরিবারের সদস্য হিসেবে দেখতাম। প্রেস ক্লাবের প্রতিটি দেয়ালে, প্রতিটি কোণে তাঁর ছোঁয়া আছে। কায়মুদ্দীন ভাই ছিলেন ক্লাবের প্রাণ।”

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু বলেন, “২৫ বছর ধরে তিনি কখনও দায়িত্বে গাফিলতি করেননি। আমাদের সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে ছিলেন কায়মুদ্দীন চাচা। তাঁর এই চলে যাওয়া আমাদের হৃদয়ে এক শূন্যতা তৈরি করেছে।”

সাংবাদিক তানভীর হাসান বলেন, “তিনি ছিলেন আমাদের নির্ভরতার জায়গা। 

রোববার বাদ জোহর সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বান্দিগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিকসহ অসংখ্য শ্রদ্ধাভাজন মানুষ। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রেস ক্লাবের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪